প্রতিবেশীর সাথে পূর্ব বিরোধ, লাইট ভাঙার প্রতিবাদ করায় বাবা খুন ! ছেলেসহ আহত ২
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ এবং নিজ বাড়ির গলিতে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে সাফল এর আঘাতে আবুল কালাম ৪৫ নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছে
এ সময় রক্তাক্ত আহত হন৷ কালামের ছেলে কাউসার ও তার মামা শাহিন ওরফে সজল। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিনগত রাত দেড়টার দিকে ওই হতাহতের ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো প্রতিবেশী আল হাফিজ,হাফিজের মামাতো ভাই ইমন ও
হাফিজের মামা আব্দুল হাই সহ তাদের পরিবারের সদস্যরা।
এ বিষয়টি নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা যায়,প্রায় ১ বছর আগে
নাটোর শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় রং মিস্ত্রী আবুল কালামের বাড়ির পাশে অভিযুক্ত আল হাফিজ বাড়ি করলেও পৌরসভার নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত রাস্তা না রাখায় একই রাস্তা উভয় পরিবার ব্যবহার করেন। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। গত
দুই দিন আগে নিজ বাড়ির গলিতে মোটরসাইকেল রেখে বাড়িতে যান কাউসার। ওই সময় একই গলি দিয়ে আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নেয়ার সময় কাউসারের মোটরসাইকেলের সাইড লাইট ভেঙে যায়। এই ঘটনায় কাউসারের মামা শাহীন ওরফে সজল হাফিজের পরিবারে অভিযোগ করলে প্রথমে তারা ক্ষতিপূরণ না দিতে চাইলেও শেষে দেওয়ার আশ্বাস দেন।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ওই বিষয়ে কথা বললে তর্কাতর্কির জেরে হাফিজের মামা আব্দুল হাই শাহিন ওরফে সজলকে চর মারেন। এনিয়ে উভয় পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়। রাত দেড়টার দিকে বাড়ির পাশে কোরবানের চা দোকানে উভয় পক্ষ বিষয়টি নিয়ে কথা বলার এক পর্যায়ে কাউসারদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে হাফিজ পরিবার। ওই সময়ে হাফিজের মামাতো ভাই ইমনসহ অন্যদের আক্রমনে আবুল কালাম, কাউসার ও শাহিন ওরফে সজল আহত হন। স্থানীয়রা তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তির পর ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। কিন্তু পথে আবুল কালাম মারা যান।
নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে জানান,ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খায়ের আলম জানান, ঘটনার পর নিহত মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।