গণহত্যা দিবসে ফেনীতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
২৫ মার্চ ঐতিহাসিক গণহত্যা দিবসে ফেনী সরকারি কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
আজ বুধবার বেলা ১১ টায় প্রথমে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা প্রশাসক মনিরা হক বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ফেনী সরকারি কলেজ, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা আনসার কমান্ড, জেলা কারাগার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়নাল হাজারী কলেজ ও কলেজ ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে।
জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, আজ রাত ১০টা ৩০মি. থেকে ১০টা ৩১ মি. জেলাব্যাপী প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে।