বুধবার , ১৭ জুন ২০২৬
 বুধবার , ১৭ জুন ২০২৬

যশোরে যৌথ বাহিনীর বড় অভিযান : ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার

আইকন
বেনাপোল প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
যশোরে যৌথ বাহিনীর বড় অভিযান : ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। 


শনিবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এনএসআইয়ের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করা হয় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামে চুন্নু মোল্লার বাড়িতে। 


সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব  নেতৃত্বে পরিচালিত 

অভিযানে ওই বাড়ির ভিতরে থেকে উদ্ধার করা হয়, 

১০টি গ্রেনেড,৩টি বিদেশী পিস্তল, (৭.৬৫এম এম যুক্তরাষ্ট্র নির্মিত).১৯রাউন্ড পিস্তলের গুলি. ১টি চাপাতি. ১টি ছুরি ১টি খুর। 


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শুরু হওয়ার আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যায়। অভিযানে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮)। তিনি দড়িআগ্রা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এগুলো দিয়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো সম্ভব ছিল। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন থাকায় এসব অস্ত্র জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে।