বুধবার , ১৭ জুন ২০২৬
 বুধবার , ১৭ জুন ২০২৬

রাজশাহীতে মিজানুর রহমান মিনুর পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

আইকন
নিজস্ব প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ অপরাহ্ন
রাজশাহীতে মিজানুর রহমান মিনুর পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু’র বিজয়ের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রচারে সরব হয়ে উঠেছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।

বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ মহানগরীর ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালিত হয়। দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।

উক্ত প্রচার অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ তুহিন সরকার। এছাড়াও বোয়ালিয়া থানা পূর্ব এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, রাজশাহীর উন্নয়নের রূপকার মিজানুর রহমান মিনুকে জয়যুক্ত করতে রাজপথের লড়াইয়ের পাশাপাশি নির্বাচনী মাঠেও তারা অঙ্গীকারবদ্ধ। সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।