শনিবার , ১৩ জুন ২০২৬
 শনিবার , ১৩ জুন ২০২৬

আমতলীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রশাসনের কঠোর নজরদারি

আইকন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ন
আমতলীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রশাসনের কঠোর নজরদারি

আসন্ন নির্বাচনকে ঘিরে বরগুনার আমতলী উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে।


উপজেলার ৬৫টি ভোটকেন্দ্রে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনীয় সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসাররা, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব সামগ্রী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্য ও প্রয়োজন অনুযায়ী র‌্যাব বা বিজিবি মোতায়েনের প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে দমন করা হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর আমেজে ভোটগ্রহণ সম্পন্ন হবে।