টাঙ্গাইলে ২ শতাধিক ব্যালট ছিনতাই, আটক ২
টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিংয়ের স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এই ঘটনায় ধানের শীষের দুইকর্মী আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মান্নান ও আলমগীর।
সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার জানান, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা চালায়। পরে তারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে সেনাবাহিনী। ব্যালট নেয়ার সময় তাদের দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা শনাক্ত করেছেন।