শনিবার , ১৩ জুন ২০২৬
 শনিবার , ১৩ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তে ১০টি গরু আটক

আইকন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তে ১০টি গরু আটক

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১০টি গরু আটক করেছে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, ১০টি ভারতীয় গরু জব্দের অভিযানটি সোমবার (০২ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ও চরবাগডাংগা ইউনিয়নের দুই গ্রামে পরিচালিত হয়।

সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।

জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে এসব গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করায়   নিশ্চিত করা হয়েছে  চোরাচালান প্রতিরোধ।  বিজিবি সীমান্ত এলাকায় সব সময়  সর্বোচ্চ  সতর্ক  অবস্থানে  রয়েছে। 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেও বিজিবি ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছিল।

সম্পর্কিত খবর

পাবনায় তিনদিনব্যাপী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহোৎসব শুরু

পাবনায় তিনদিনব্যাপী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহোৎসব শুরু

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পদ্মার পাড়ে ঘুরতে যাওয়া তরুণ-তরুণীকে জিম্মি করে টাকা দাবি, ফোন ছিনতাই

পদ্মার পাড়ে ঘুরতে যাওয়া তরুণ-তরুণীকে জিম্মি করে টাকা দাবি, ফোন ছিনতাই

রাকসু জিএসের সঙ্গে রাবি ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা

রাকসু জিএসের সঙ্গে রাবি ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা

কাটাখালীতে খাদ্যপণ্যের ডিপোতে আগুন, পুড়েছে কোটি টাকার সেমাই, বিস্কুট, জুস

কাটাখালীতে খাদ্যপণ্যের ডিপোতে আগুন, পুড়েছে কোটি টাকার সেমাই, বিস্কুট, জুস

নগরীতে ছিনতাইকারীর চাকু থেকে বাঁচলেও পাসপোর্ট-ভিসা হারিয়ে বিপাকে নারী

নগরীতে ছিনতাইকারীর চাকু থেকে বাঁচলেও পাসপোর্ট-