শনিবার , ১৩ জুন ২০২৬
 শনিবার , ১৩ জুন ২০২৬

কারা প্রশাসনে রদবদল: নতুন সিনিয়র জেল সুপার হলেন আল মামুন

আইকন
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
কারা প্রশাসনে রদবদল: নতুন সিনিয়র জেল সুপার হলেন আল মামুন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আল মামুন। 


বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক ভাবে এই পদে যোগদান করেন। এর আগে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


জানা গেছে,সদ্য যোগদানকারী আল মামুন তার পূর্ববর্তী কর্মস্থলে দক্ষতা,সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান।


স্থানীয় মহল ও রাজশাহীর সচেতন নাগরিকরা আশা প্রকাশ করেছেন যে,তার নেতৃত্বে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সার্বিক ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং সেবার মান বৃদ্ধি পাবে।


স্বপ্নের বাংলাদেশ পক্ষ থেকে তার যোগদানকে স্বাগত জানাই।একই সঙ্গে তার সুস্থতা, সফলতা ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, কারাগারের সার্বিক উন্নয়ন ও সেবার মান বজায় রাখতে সবাই তার পাশে থেকে সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।